logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা

প্রতিবেদক
Bulbul Bahar
July 16, 2025 1:54 pm
ইউএনওর গাড়িতে হামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বুধবার সকাল ও দুপুরে পৃথক ঘটনায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হন।

পরে ঘটনার পরিদর্শনে গিয়ে ফেরার পথে, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুর এলাকায় ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হন।

ঘটনার বিষয়ে ইউএনও রাকিবুল হাসান বলেন, ‘পুলিশের গাড়িতে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফেরার সময় কংশুর এলাকায় আমাদের গাড়িতে হামলা হয়। চালক আহত হলেও আমি অক্ষত আছি।’

তিনি আরও জানান, ‘কে বা কারা হামলা চালিয়েছে, এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন।’

এনসিপির ঘোষিত কর্মসূচির আগে এই সহিংসতাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার কাজ চলছে বলে প্রশাসন জানিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

অজুরত বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা

অজুরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গুরুদাসপুরে তিনটি উন্নয়ন কাজের ফলক উন্মোচন

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪

ফিরোজের মৃত্যুর দায় কার? সাপের নাকি মানুষের?

সর্বাত্মক লকডাউন

সর্বাত্মক লকডাউন

স্কুলছাত্রদের সংঘর্ষে হাতুড়ির হামলা, নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে