logo- provat bangla
শুক্রবার, ১ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
রহমত আলী
March 18, 2026 7:22 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ১ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসানের ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।
বুধবার বিকেল ৪টার দিকে পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া ওভার ব্রিজ সংলগ্ন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত, দিনমজুর ও নিম্নআয়ের মানুষের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, দুধ, আটা, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। এসময় তিনি আয়োজকদের এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ, সদস্য আসাদুল ইসলাম, যুবদল নেতা সাইদুল ইসলাম, কৃষক দল নেতা জামান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আয়োজক সুমন হাসান জানান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে পৌর বিএনপি’র মতবিনিময় সভা

ভার্টেক্স ওয়ার্ল্ডের কার পেলেন গুরুদাসপুরের উদ্যোক্তা হীরা

তজুমদ্দিনে আবারও ধর্ষণের অভিযোগ

তজুমদ্দিনে আবারও ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিএনপি কর্মী

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ফাঁস নিলেন স্বামী

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামীর আত্মহত্যা

গুরুদাসপুরে নন্দকুজায় দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকাবাইচ উৎসব

গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় আরও একজন গ্রেপ্তার

দুদক কর্মকর্তা সেজে প্রতারণা, চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

গুরুদাসপুরের ঝাউপাড়া জামায়াতে ইসলামের নির্বাচনী উঠান বৈঠক