logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
রহমত আলী
August 20, 2025 10:19 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারের নতুন গরুহাটা এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমজাদ শেখ স্মৃতি গেট সংলগ্ন এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও মনির হোসেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, সেলিম রেজা, পৌর আহ্বায়ক সালাউদ্দিন কাফিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে শামীম আহম্মেদ বলেন, “বিগত সময়ে রাজপথের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
ধর্মীয় উস্কানির দায়ে গ্রেফতার মোহাম্মদপুর মাদ্রাসার ২ ছাত্র

ধর্মীয় উস্কানির দায়ে গ্রেফতার মোহাম্মদপুর মাদ্রাসার ২ ছাত্র

সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ইয়াকুব আলী মডেল একাডেমিরবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ

বনপাড়া বাজারে জামায়াত–১০ দলীয় জোটের গণজোয়ার, দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আব্দুল হাকিম

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেমাইক্রো-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

অনার্স পাশ না করেও বিসিএস পুলিশ ক্যাডারে ১০ম ফয়সাল তানভীর!