logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিবেদক
রহমত আলী
January 7, 2026 12:17 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে মোবাইল ব্যাংকিং নগদ এজেন্ট ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস আর স্বাধীন আলীর বিরুদ্ধে। তিনি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের মহসিন আলীর ছেলে।
জানা যায়- গুরুদাসপুরের নয়াবাজার,ধারাবারিষা এবং বড়াইগ্রামের ভিটাকাজীপুর,শ্রীরামপুর ও মানিকপুর এলাকার ১২ জন নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট ও ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনা করে ৫ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেন বনপাড়া অফিসের এসআর স্বাধীন আলী। এ ঘটনায় বুধবার (৭ জানুয়ারী) সকালে মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত স্বাধীনের বিচার দাবি জানান নগদের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ ঘটনায় গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নগদের এজেন্ট আতিকুর রহমান বাবু, সোহেল রানা, আবু তালেব, কাওছার আহম্মেদ, দেলোয়ার হোসেন,মন্তাজ আলী প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৮ ডিসেস্বর নগদ ফোন এ্যাকাউন্টে টাকা জমা করার কথা বলে দুই উপজেলার ১২ জনের কাছ থেকে ৫ লক্ষ ৭১ হাজার টাকা গ্রহন করেন স্বাধীন আলী। বেশ ক’ঘন্টা পেরিয়ে গেলে ফোনে টাকা জমা না হওয়ার কারন জানতে চাইলে সার্ভার জটিলতার কথা বলেন তিনি। এরপর তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি বনপাড়া আঞ্চলিক কার্যালয় ও অভিযুক্তের পরিবারে জানানো হলে তারা সুবিচার দেবার কথা বলে সময়ক্ষেপন করেন।
ব্যবসায়ীরা আরো জানান, টাকার অভাবে তারা ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। এতে ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তারা টাকা ফেরৎ ও প্রতারক স্বাধীনের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।
অভিযুক্ত স্বাধীনের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়,বিধায় বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে,আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

গুরুদাসপুরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া মূল হত্যাকারী শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নাটোর-৪ ধানের শীষের প্রচারণায় আব্দুল আজিজ “বিএনপি ক্ষমতায় এলে জনগণ থাকবে নিরাপদ”

১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যদিবস

১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যদিবস

বিশ্বকাপের মেডেল খুঁজে হয়রান আর্চার

ডা. জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

পরীক্ষায় নকল সরবরাহ

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, ছাত্রদল নেতা আটক