logo- provat bangla
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে অ্যানথ্রাক্স আক্রান্ত গ্রামের ৮ জন মানুষ

প্রতিবেদক
রহমত আলী
March 13, 2026 2:45 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করার কারণে অ্যানথ্রাক্স আক্রান্ত হচ্ছেন এক গ্রামের মানুষ। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত ৮ রোগীর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়েছে।
এদিকে অ্যানথ্রাক্স সংক্রমণের পর ওই গ্রামে চিকিৎসা দিচ্ছেন ভেটেরিনারি চিকৎসক ডা. আমিনুল ইসলামসহ দুজন। আক্রান্তদের ক্ষতস্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত আটজনের শরীরে অ্যানথ্রাক্স সদৃশ সংক্রমণ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ অফিস বিষয়টি যৌথভাবে পর্যবেক্ষণ করছে। শুক্রবার দুুপুরে রোগীদের অবস্থা নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।
আক্রান্তরা হলেন- গোলাম মোস্তফা চুন্টু, ছানারুল সরকার, আসাদ মোল্লা, লাভলি বেগম, রাহুল সরকার, আবদুর রহিম, আলতাব হোসেন ও খাদিজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, চলনালী গ্রামে আব্দুল গফুরের একটি গরু এক সপ্তাহ আগে অসুস্থ হয়। তিনি গরুটি জবাই করে কম দামে মাংস বিক্রি শুরু করেন। ঈদকে সামনে রেখে গ্রামের লোকজন সেই মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্তু মাংস কাটা, রান্না করা এবং খাওয়ার সঙ্গে জড়িত কয়েকজনের শরীরে ফোড়ার মতো ফোলা দেখা দেয়। তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাহুল সরকার জানান, তিনি ও তার বাবা ছানারুল সরকার দুজনই আক্রান্ত হয়েছেন। তার বাম হাতে ফোসকা দেখা দিলেও বাবার মুখমণ্ডলের বাম গাল থেকে চোখ পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে গেছে। এতে তার মুখ ও গলা ফুলে গেছে এবং আক্রান্ত স্থানে তীব্র ব্যথা ও চুলকানি রয়েছে।
আক্রান্ত আব্দুর রহিম জানান, তিনি গরুটি জবাই ও মাংস ছাড়িছেন। গত শনিবার তার ডান হাতের একটি আঙুলে চুলকানির মতো ফোসকা দেখা দেয়। পরে হাসপাতালে গিয়ে তার অ্যানথ্রাক্স শনাক্ত হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, গবাদি পশু নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে গরুর মাংস খেতে ভয় পাচ্ছেন। তিনি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস বলেন, আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে গবাদি পশুকে টিকা দেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে। জবাই করা গরুর কিছু মাংস সংরক্ষণে রাখা হয়েছিল। সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ভবিষ্যতে অসুস্থ গবাদিপশু জবাই না করে প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
১২ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকায় বিক্রি!

১২ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকায় বিক্রি!

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজে ছাত্রদলের ৫ই আগস্ট বিজয় দিবস পালন

“প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না”-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

সরাইলে মসজিদের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী ময়না আক্তারের শরীরে ধর্ষণের চিহ্ন: মরদেহ উদ্ধার

রাজনীতির-টার্নিং-পয়েন্ট-আগামী-১০-দিন-প্যারোল-না-জামিন_-শপথ-না-বর্জন-সব-সুরাহা

রাজনীতির টার্নিং পয়েন্ট আগামী ১০ দিন প্যারোল না জামিন, শপথ না বর্জন সব সুরাহা

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসগুরুদাসপুরে ১৬ জনকে যুব ঋণের চেক প্রদান