logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪

প্রতিবেদক
Bulbul Bahar
February 15, 2022 7:03 pm
গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪


গুরুদাসপুর( নাটোর) প্রতিনিধিঃরহমত আলী
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। গুলিতে আহত রিপন (৩৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় খবর পেয়ে আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন স্থানীয় সাংসদ মোঃ আব্দুল কুদ্দুস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, খাকড়াদহ এলাকার আওয়ালীগের কর্মী রিপন ও হাবিব মন্ডলের মধ্যে জমিজমাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষন করা হয়। ঘটনাস্থলেই ধারাবারিষা ইউনিয়ন আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন সমর্থকের রিপন আলী (৩৮) গুলি বিদ্ধ হন। তাছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) ফালার আঘাতে গুরুত্বর আহত হন। অপরদিকে আওয়ামী লীগ নেতা হাবিব মন্ডল সমর্থকের আরিফ হোসেন (৩২) ফালার আঘাতে গুরুত্বর আহত হয়েছেন। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন ইসলাম জানান, রিপন নামের রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, রিপন ও হাবিব সম্পর্কে আত্মীয়। জমি নিয়ে তাদের বিরোধ ছিল। আজ বিকেলে তাদের মীমাংসা হয়েছে। অথচ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
শিশুর গলায় ছুরি রেখে গৃহবধূকে ধর্ষণ

শিশুর গলায় ছুরি রেখে গৃহবধূকে ধর্ষণ, পঞ্চগড়ে ৪ জন গ্রেপ্তার

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

গুরুদাসপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের

রাজনীতির-টার্নিং-পয়েন্ট-আগামী-১০-দিন-প্যারোল-না-জামিন_-শপথ-না-বর্জন-সব-সুরাহা

রাজনীতির টার্নিং পয়েন্ট আগামী ১০ দিন প্যারোল না জামিন, শপথ না বর্জন সব সুরাহা

ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা

গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম উদ্বোধন

গুরুদাসপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

তাড়াশে মাগুড়া ইউপি নির্বচনে নৌকার মাঝি হয়েছেন মেহেদী হাসান ম্যাগনেট

তাড়াশে মাগুড়া ইউপি নির্বচনে নৌকার মাঝি হয়েছেন মেহেদী হাসান ম্যাগনেট

শিশুর মৃত দেহ উদ্ধার

শিশুর মৃত দেহ উদ্ধার