logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
Bulbul Bahar
February 13, 2023 2:47 pm
র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসামি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি এলাকার সাইদুল ইসলামের ছেলে এমদাদুল হক।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি দীর্ঘদিন যাবৎ আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: "প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন", বলছে পুলিশ

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতন: “প্রকৃত অর্থেই পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন”, বলছে পুলিশ

এবং সে – রিফাত তালুকদার

নুসরাত হত্যা: আ.লীগ নেতা রুহুল পাঁচ দিনের রিমান্ডে

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার অনুষ্ঠান

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি চরম উদ্বেগ জনক

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির মতবিনিময় সভা

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬০০ টাকায় বিক্রি