logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
রহমত আলী
November 11, 2025 8:30 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

নাটোরে গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুর বারোটার দিকে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।

পুলিশের ভাষ্যমতে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে গুরুদাসপুর উপজেলার নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলো এক পরীক্ষার্থী। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে তাকে নিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। অপহরণের ঘটনা জানার পর নির্যাতিত শিক্ষার্থীর মা ঘটনার দিন রাতেই প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। পুলিশ ২ অক্টোবর নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করলেও পালিয়ে যায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে ১১ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তকীতলার এলাকার একটি হোটেল থেকে ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে র‍্যাব।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সী আবুল কালাম আজাদ বলেন, পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচারকাজ শুরু করেন। পরে পরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেয়া হয়। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত সেনা সার্জেন্ট—অসহায় সন্তানের আর্তনাদ

ইকবাল হোসেন শেষমেশ তরুনীকে বিয়ে করে নিল

ইকবাল হোসেন শেষমেশ তরুনীকে বিয়ে করে নিল

গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদেরসংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু-১

জার্মানি–হাঙ্গেরি ম্যাচের আগে ‘রংধনু’ ছায়া

ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল বাংলাদেশের দিকে!

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

এই ধরেন ভালো লাগে-ঘোরেতে ঠেলায়

“এই ধরেন ভালো লাগে, ঘোরেতে, ঠেলায়”— একটি সময়ের আয়না