logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক
Bulbul Bahar
February 2, 2022 6:01 pm
চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

প্রতিনিয়ত বাংলাদেশে বাড়ছে ছিনতাই এর ঘটনা।ছিনতাই কারীরা ছিনতাই করার জন্য ব্যবহার করছে দেশিয় চাকু সহ অনেক কিছু।ঠিক তেমনি এই ছিনতাই এর ঘটনা ঘটেছে চাপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অটোগ্যারেজ মালিকসহ চার জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করো হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতায় হওয়া অটোরিকশার যন্ত্রাংশ, নগদ ৬ হাজার টাকা ও অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের নিমতলা ফকিরপাড়ার মোঃ মুকুল আলীর ছেলে আকাশ আলী (১৯) মোঃ জুয়েলের ছেলে শান্ত (২০) ও ৪নং ওয়ার্ডের দ্বারিয়াপুর ঈদগাহ মাঠ এলাকার মোঃ সফিকুল ইসলামের ছেলে মেরাজ (১৯) ও ৩নং ওয়ার্ডের শাহীবাগ এলাকার মৃত মুলি খলিফার ছেলে আরামবাগ অটোগ্যারেজের মালিক মোঃ জামাল উদ্দীন (৫০)।

জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জুগিড্যাইং মাকড় কোল এলাকার মৃত দিসান হেমরোনের ছেলে হায়দার হেমরোন একজন অটোরিকশা চালক রোববার ৩০ জানুয়ারী রাত সোয়া ৯টার দিকে শহরের সোনারমোড় থেকে প্রফেসার পাড়া যাওয়ার কথা বলে ব্যাটারী চালিত অটোরিকশা উঠেন আকাশ ও শান্ত। প্রফেসার পাড়ার মধ্যে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী অটো চালকের গলাই চাকু ধরে অটোরিকশা থামাতে বলে।

এই সময় তাকে মারধর করে ও চাকু দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বিষয়টি সদর থানা পুলিশ জানার পর ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার অভিয়ান শুরু করেন এবং অভিযানের এক পর্যায়ে আকাশ ও শান্ত নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই চক্রের মেরাজ নামের আরেক সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

আসামীরা সবাই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। আকাশ ও শান্ত নিজ এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত, তারা দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতায়সহ বিভিন্ন অপরাধ করে আসছে।গ্রেফতারকৃত ছিনতাইকারীদের তথ্যে শহরের মহিলা কলেজ রোডে টেলিফোন অফিসের ভিতরের জঙ্গল থেকে বডি ও আরামবাগে জামালের অটো গ্যারেজ থেকে ব্যাটারী ও অনান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তারা নিজ এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত। আগে থেকেই তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ছিলো রোববার রাতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা জানার পর তিন ছিনতাইকারী ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ক্রাইম রিপোর্টার (সাব্বির)

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গুরুদাসপুরে ২ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি ফেলে পালালো চোর

প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি রেখে পালাল চোর

তাড়াশে বউ শাশুড়ী ও দুই প্রেমিক সহ পরকীয়ার জন্য থানায় সোপর্দ করলেন জনতা

তাড়াশে বউ শাশুড়ী ও দুই প্রেমিক সহ পরকীয়ার জন্য থানায় সোপর্দ করলেন জনতা

আব্দুল আজিজকে হামলার প্রতিবাদে গুরুদাসপুরে বিশাল মশাল মিছিল

আব্দুল আজিজকে হামলার প্রতিবাদে গুরুদাসপুরে বিশাল মশাল মিছিল

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লালপুরে পূর্ব শত্রুতার জেরে ফাঁকা গুলি বর্ষনের অভিযোগ

আবারো কোরআন অবমাননা কুমিল্লায়

আবারো কোরআন অবমাননা কুমিল্লায়

গুরুদাসপুরের চাপিলা ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,মানববন্ধন