logo- provat bangla
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

ধারাবারিষায় ধানের শীষের প্রথম আনুষ্ঠানিক প্রচারণায় মানুষের ঢল

প্রতিবেদক
রহমত আলী
November 17, 2025 7:50 pm

রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধানের শীষের পক্ষে প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা এ সভায় স্থানীয় বিএনপি  নেতাকর্মীসহ অসংখ্য মানুষের  উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও নাটোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ। প্রচারণার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হওয়ায় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

সভায় বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন,

“জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই। কোন প্রকার ভয়-ভীতি বা ষড়যন্ত্রে বিচলিত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য ধানের শীষের পক্ষে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, যা নির্বাচনে বিজয়ের পথ আরও সহজ করবে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, সাবেক মেয়র ইছাহক আলী,অধ্যক্ষ আলী আশরাফ,ওমর আলী শেখ,মোহাম্মদ আলীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ

বক্তারা সকল স্তরের নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করার আহ্বান জানান।

এ ছাড়া সভায় আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গুরুদাসপুরে রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্নহত্যা

গুরুদাসপুরে রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্নহত্যা

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ দিন পরে ছেলেকে ফিরে পেলো হারানো পরিবার

১৬ দিন পরে ছেলেকে ফিরে পেলো হারানো পরিবার

“প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না”-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক "আইস" সহ আটক

গুজব সম্রাট কনক সরওয়ারের বোন মাদক “আইস” সহ আটক

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ বড় ব্যবধানে জয়ী

সর্বাত্মক লকডাউন

সর্বাত্মক লকডাউন