logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Bulbul Bahar
December 2, 2021 9:12 pm
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে নিজের কাছে হেরোইন রাখা ও বিক্রির দায়ে ইকতিয়ার (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর বেপারীপাড়া মহল্লার আজাদ ব্যাপারীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১৪ এপ্রিল মাদক কারবারি ইকতিয়ারকে আটক করে পুলিশ। তার শরীর তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় সিরাজগঞ্জ সদর থানার এসআই আবু জাফর বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত ইকতিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মোঃ তৌফিকুল ইসলাম জেলা স্টাফ রিপোর্টার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন

ঝিনাইদহে কৃষকের ধান কাটতে মাঠে মাঠে কৃষকলীগের নেতাকর্মীরা

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির মতবিনিময় সভা

বান্দরবান এ নওমুসলিম ইমাম ফারুক কে মসজিদের সামনে গুলি করে হত্যা।।

গুরুদাসপুরে চলনবিলে প্রশাসনের অভিযানে সাউন্ডবক্স জব্দ, দুই জনকে জেল-জরিমানা

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন

টেক্সাসে ভয়াবহ বন্যা

টেক্সাসে ভয়াবহ বন্যা: ১৫ শিশুসহ মৃত ৪৩, নিখোঁজ আরও ২৭ শিশু

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন