logo- provat bangla
শনিবার, ১৬ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ বড় ব্যবধানে জয়ী

প্রতিবেদক
রহমত আলী
February 13, 2026 8:55 pm


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো.আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১৬৭টি কেন্দ্র ও পোষ্টাল ব্যালটের ফলাফল একত্রিত করে বৃহস্পতিবার রাত ১ টার দিকে নিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে আব্দুল আজিজকে বিজয়ী ঘোষনা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ৩৫ হাজার ৮৬৫ ভোটে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। পোষ্টাল ব্যালটের ৭০৪ ভোটসহ তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট। তার নিকটতম বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। এরমধ্যে পোষ্টাল ব্যালটের ১ হাজার ১৯৭ ভোট যুক্ত করা হয়েছে।
এ আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এমদাদুল্লাহ্ (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহম্মদ (লাঙ্গল) পান ২ হাজার ৭৭০ ভোট এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির মোকছেদুল মোমিন (ঈগল) পেয়েছেন ২৫৪ ভোট। ১৬৭টি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার ছিলো ৭১.৬৪ শতাংশ।
বিজয়ী আব্দুল আজিজ বলেন,এ বিজয় ১৭ বছরের ভোটের অধিকার ফেরানো আন্দোলন সংগ্রামের ফসল। এ বিজয় মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির বিজয়। ৭১ সালের মতো ব্যালট যুদ্ধে এ আসনের মানুষ আমাদের বিজয়ী করেছে। এ বিজয় গুরুদাসপুর বড়াইগ্রামবাসীর বিজয়,বিএনপির বিজয়,তারেক রহমানের বিজয়।
উল্লেখ্য নাটোরের ৪ টি সংসদীয় আসনের সবক’টিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যরা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
তাড়াশে মাগুড়া ইউপি নির্বচনে নৌকার মাঝি হয়েছেন মেহেদী হাসান ম্যাগনেট

তাড়াশে মাগুড়া ইউপি নির্বচনে নৌকার মাঝি হয়েছেন মেহেদী হাসান ম্যাগনেট

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, সেনা মোতায়েন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, সেনা মোতায়েন

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গুরুদাসপুরে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগমারা বিএনপির ঈদ পূর্ণমিলনীর মঞ্চ ভেঙ্গ দিল পুলিশ

বাগমারা বিএনপির ঈদ পূর্ণমিলনীর মঞ্চ ভেঙ্গ দিল পুলিশ

গুরুদাসপুরে জালনোট সহ গ্রেফতার একজন

গুরুদাসপুরে জালনোট সহ গ্রেফতার একজন

রাজনীতির-টার্নিং-পয়েন্ট-আগামী-১০-দিন-প্যারোল-না-জামিন_-শপথ-না-বর্জন-সব-সুরাহা

রাজনীতির টার্নিং পয়েন্ট আগামী ১০ দিন প্যারোল না জামিন, শপথ না বর্জন সব সুরাহা

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬০০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

বনানীতে পথশিশু ধর্ষণের মূল অভিযুক্ত গ্রেফতার