logo- provat bangla
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল, এক পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
রহমত আলী
April 23, 2026 6:16 pm


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে মো. ওমর ফারুক নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (সকাল) গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থী ওমর ফারুক বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে তার কাছ থেকে হাতে লেখা নকল উদ্ধার করা হয়। পরে পরীক্ষার নীতিমালা অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব লিপি রানী সরকার জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় পরীক্ষাকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিলেন রাঙ্গা মোল্লা

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

নৌকায় মাদকসহ আটক, চলনবিলে ভ্রাম্যমাণ আদালতে দু’জনের জেল

১১টি বাড়ি মেরামতের ঘোষণা, ঘটনাস্থল পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ , ভুল অগ্নিসংকেতে আহত ১৮

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা, ইটের ওপর বালু ছিটিয়ে শেষ রাস্তার নির্মাণকাজ

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

জাতীয় অধ্যাপকের মৃত্যূ অপুরনীয় ক্ষতি

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪

গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষন,আহত ৪

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন