logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির মতবিনিময় সভা

প্রতিবেদক
রহমত আলী
October 20, 2025 10:22 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল পিআর পদ্ধতি চালু করতে চায়। কিন্তু বিএনপির অবস্থান সুস্পষ্ট—দেশে পিআর নয়, হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাটোর-৪ আসনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে ফোন দিয়ে সংকেত  দিয়েছেন। দলের সব স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামীর চ্যালেঞ্জিং নির্বাচন মোকাবিলার নির্দেশনা দিয়েছেন তিনি।”

সভায় প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, “তারেক রহমান ফোনে আমাকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। বিভ্রান্ত না হয়ে আগামীর নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, সদস্য মশিউর রহমান বাবলু, আব্দুল কাদের ও সুফি সাইদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।সভাস্থলজুড়ে ছিল হাজারো নেতা-কর্মীর ঢল। ব্যানার-ফেস্টুনে সজ্জিত মাঠে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁচকৈড়ের নাজিম উদ্দিন স্কুল মাঠ। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা

করোনায় মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী গোয়েন্দার অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

রাজশাহী গোয়েন্দার অভিযানে ৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

ইসলামের ২য় খলিফা উমর ইবনে খাত্তাব (রাঃ) এর বংশধর শায়খ হাফিজাহুল্লাহ আর নেই।

মানুষ এখন পরিবর্তন চায়- সেই পরিবর্তন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে -পুতুল

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদন

গুরুদাসপুর থানার ওসি পরিবর্তন