logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

প্রতিবেদক
Bulbul Bahar
June 22, 2021 6:42 am

তারু মিয়া ও তার স্ত্রী সমলা বেগম দুজনেই স্বাভাবিক মানুষদের মতো সুস্থ। কারো শারীরিক প্রতিবন্ধকতা না থাকলেও কাগজে-কলমে তারা প্রতিবন্ধী। দুজনের নামেই রয়েছে সরকারি প্রতিবন্ধী ভাতার কার্ড।
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে তারু মিয়া ও তার স্ত্রী সমলা বেগম এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন সরকারি উপকারভোগীদের টাকা। স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রত্যয়নের পর সরকারি তালিকাভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে তারা এ ভাতা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, মদন উপজেলা সমাজসেবা কার্যালয়ে তারু মিয়ার প্রতিবন্ধী ভাতার বহি নং ১৫৩ ও তার স্ত্রী সমলা বেগমের বহি নং ১৫৭ । সব নিয়ম মেনে প্রতিবন্ধী ভাতাও তুলছেন নিয়মিত। সব মিলিয়ে তিন মাস পর পর সাড়ে চার হাজার টাকা ভাতা তুলে নিচ্ছেন এ দম্পতি। তবে এ বিষয়ে এলাকার কিছু সচেতন মানুষ জানলেও তারা প্রভাবশালী হওয়ায় কেউই মুখ খুলছেন না।
স্থানীয়রা আরও জানান, ভাতাভোগী স্ত্রী সমলা আক্তার ও তার স্বামী সুস্থ-সবল অবস্থায় বাড়িতেই আছেন। সমলার স্বামী স্বাভাবিকভাবেই সব কাজকর্ম করেন।
তদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড আছে কি-না জানতে চাইলে সমলা বেগম বলেন, ‘তাদের দুজনের নামে ভাতার কার্ড আছে ও তারা নিয়মিত ভাতা উত্তোলন করছেন।’ তবে তারা প্রতিবন্ধী কি-না এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে এ বিষয়ে কথা বলতে তার স্বামীকে পাওয়া যায়নি এখনও।
রিপোর্টার: মাহামুদুল হাসান শুভ

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গুরুদাসপুরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ

গুরুদাসপুরে আওয়ামী লীগের অবৈধ লকডাউন প্রতিহতে স্বেচ্ছাসেবক ও প্রজন্ম দলের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

ধর্মীয় উস্কানির দায়ে গ্রেফতার মোহাম্মদপুর মাদ্রাসার ২ ছাত্র

ধর্মীয় উস্কানির দায়ে গ্রেফতার মোহাম্মদপুর মাদ্রাসার ২ ছাত্র

গুরুদাসপুরে যুব সমাজের উদ্যোগে ঔষধী গাছ রোপণ

জুলাই পুনর্জাগরণ সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে গুরুদাসপুরে সভা

গুরুদাসপুরে পূজা মণ্ডপে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ ইউএনও

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

গুরুদাসপুরে মাদকের আস্তানায় পুলিশের হানা, গ্রেপ্তার ৫