logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত সেনা সার্জেন্ট—অসহায় সন্তানের আর্তনাদ

প্রতিবেদক
রহমত আলী
December 3, 2025 12:50 am

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বাবার নিথর দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে ৭ বছরের শিশু হামিম। একমাত্র সন্তানকে ফেলে চিরবিদায় নিয়ে না–ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ (৩৫)। বড়াইগ্রামের বনপাড়া–গোপালপুর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় ইজিবাইকের সঙ্গে দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন সার্জেন্ট মামুন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনুর রশিদ নাটোরের ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন। ১০ দিনের ছুটি শেষে কর্মস্থল কক্সবাজারে ফেরার জন্য ওয়ালিয়া থেকে ইজিবাইকে বনপাড়া যাচ্ছিলেন। পথেই ঘটে দুর্ঘটনা।

বাবার মৃত্যুসংবাদে ভেঙে পড়েছে পরিবারটি। বাবার নিথর দেহ আঁকড়ে ধরে ছোট্ট হামিমের আহাজারি দেখলে উপস্থিত সবাই চোখের পানি ধরে রাখতে পারেনি।
কে বোঝাবে তাকে—তার বাবা চিরদিনের ছুটি নিয়ে পরপারে চলে গেছেন, আর কোনোদিন ফিরে আসবেন না।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
তাড়াশের নাদোসৈয়দপুর মুসলিমপাড়ায় দুর্দ্ধর্ষ গরু চুরি

তাড়াশের নাদোসৈয়দপুর মুসলিমপাড়ায় দুর্দ্ধর্ষ গরু চুরি

চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

রাজশাহী পৃথক ০২ টি অভিযানে ১(এক) কেজি ১০০ (একশত) গ্রাম কাঁচা গাঁজার গাছ এবং ১০(দশ) গ্রাম হেরোইন সহ ০২ জন আসামী গ্রেফতার

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ইকবাল হোসেন শেষমেশ তরুনীকে বিয়ে করে নিল

ইকবাল হোসেন শেষমেশ তরুনীকে বিয়ে করে নিল

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার- নাটোরে দুলু

সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ঝিনাইদহে কৃষকের ধান কাটতে মাঠে মাঠে কৃষকলীগের নেতাকর্মীরা

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের ৯ জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের সুপারিশ

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব