logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু-১

প্রতিবেদক
রহমত আলী
July 29, 2025 12:10 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রæতগামী ট্রাকের ধাক্কায় এক দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন এবং ট্রাকচালক আহত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান. ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাকটি আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। চালকের আসনে পাশে বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে অতিমাত্রায় গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। চালক নাসিম গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে ট্রাক সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সভাপতি রঞ্জু

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

নৌকায় মাদকসহ আটক, চলনবিলে ভ্রাম্যমাণ আদালতে দু’জনের জেল

“প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না”-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

করোনা ও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস

গুরুদাসপুরের চাপিলা ওয়ার্ড যুবদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,মানববন্ধন

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ