logo- provat bangla
সোমবার, ২৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গণসংযোগে পুতুলের উন্নয়ন বার্তা, ভোটারদের মাঝে বাড়ছে সাড়া

প্রতিবেদক
রহমত আলী
January 23, 2026 9:53 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে নির্বাচনী প্রচারণায় গতি এনেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ভোটারদের কাছে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দিতে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাইপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার পুতুল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে।

ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানসম্মত উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে টেকসই অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত হলে লালপুর ও বাগাতিপাড়া অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া ততই বাড়ছে। গণসংযোগে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তাড়াশে বিদ্যুৎ অনিয়ম চলছে

তাড়াশে বিদ্যুৎ অনিয়ম চলছে

১১টি বাড়ি মেরামতের ঘোষণা, ঘটনাস্থল পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার !

ইয়াকুব আলী মডেল একাডেমিরবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গুরুদাসপুরে সাংবাদিকদের সাথেবিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

ঝিনাইদহে কৃষকের ধান কাটতে মাঠে মাঠে কৃষকলীগের নেতাকর্মীরা

গুরুদাসপুরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড