logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

প্রতিবেদক
রহমত আলী
November 3, 2025 7:42 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রার্থী হিসেবে দলের জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের নাম ঘোষণা করেছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় তিনি দলের ঘোষিত অন্যান্য আসনের প্রার্থীদের তালিকাও প্রকাশ করেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নাটোর-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ। তিনি দীর্ঘদিন ধরে নাটোর জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের সংকটকালীন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল আজিজ বলেন, “দল যে বিশ্বাসের প্রতীক হিসেবে আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে, সেই মর্যাদা আমি সর্বোচ্চভাবে রক্ষা করবো। গুরুদাসপুর-বড়াইগ্রামের সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে ধানের শীষকে বিজয়ী করা আমার একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই আসনের মানুষের দোয়া ও ভোটই হবে আমার শক্তি। আমি জনগণের পক্ষে, জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই।”

দলের মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নাটোর-৪ আসনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।

নাটোর-৪ আসনটি (গুরুদাসপুর-বড়াইগ্রাম) রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত। বিগত দিনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় হয়ে উঠেছিল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।"৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট"

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিচ্ছে বিটিআরসি।”৫০০ টাকায় মাসজুড়ে অফুরন্ত ইন্টারনেট”

শিশুর মৃত দেহ উদ্ধার

শিশুর মৃত দেহ উদ্ধার

থাকা-খাওয়ার খোঁটা দেওয়ায় দুই সন্তানসহ ভাবিকে হত্যা করেন নজরুল

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ

চিকিৎসক ও সরঞ্জাম ঘাটতিতে বিপর্যস্ত গুরুদাসপুর স্বাস্থ্যসেবা

নাটোর-৪ আসনে বিএনপির আব্দুল আজিজ বড় ব্যবধানে জয়ী

ঘুষের টাকা কুরিয়ার করে ডিআইজি প্রিজন্স বরখাস্ত হলেন

ঘুষের টাকা কুরিয়ার করে ডিআইজি প্রিজন্স বরখাস্ত হলেন

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

চিকিৎসার জন্য ঢাকায় এসে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

চিকিৎসার জন্য ঢাকায় এসে এক পরিবারে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু