logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

প্রতিবেদক
Bulbul Bahar
February 4, 2022 7:56 pm
গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

অলিউল্লাহ,গুরুদাসপুর প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আব্দুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামী লীগ সমর্থক আমিরুল ইসলামের সাথে বিএনপি নেতা আব্দুল আজিজের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় আজিজ নয়াবাজার গ্রামে একটি জানাযায় অংশগ্রহন শেষে বাড়ি ফিরছিলেন। পথে আমিরুলের নেতৃত্বে আট থেকে ১০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আজিজের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রথমে আজিজকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো হাসুয়া দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয় তারা। এ সময় আজিজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি আব্দুল আজিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধিন আছেন তিনি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
সরাইলে মসজিদের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী ময়না আক্তারের শরীরে ধর্ষণের চিহ্ন: মরদেহ উদ্ধার

চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি

শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পে-স্কেল নিয়ে ধৈর্যের আহ্বান, রিপোর্ট পেলেই বাস্তবায়ন হবে: অর্থ উপদেষ্টা

নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী পুতুল

চলনবিলে অভিযানে মাদকসেবী দণ্ডিত, সাউন্ডবক্স জব্দ

তাড়াশে আহত নারী ইউপি সদস্য খোদেজা খাতুনকে দেখতে জান ইএনও মেজবাউল করিম

তাড়াশে আহত নারী ইউপি সদস্য খোদেজা খাতুনকে দেখতে যান ইএনও মেজবাউল করিম

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

বরিশালে ছিনতাইকারী দুই নারি আটক

বরিশালে ছিনতাইকারী দুই নারি আটক