logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে দুই লাখ টাকার অবৈধ সোতিজাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
রহমত আলী
October 9, 2025 11:47 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর এলাকায় আত্রাই নদী ও হরদমা খাল থেকে দুই লক্ষ টাকার অবৈধ সোতিজাল ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে জব্দ করা জালগুলো পরে চাঁচকৈড় বাঁশহাটা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অভিযানে গুরুদাসপুর থানার পুলিশ, ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
স্থানীয় কৃষক মতিউর রহমান, আসাদ,হাফিজ,আলাউদ্দিনসহ অনেকেই বলেন, চলনবিল এলাকার মাটি অত্যন্ত উর্বর। এখানে সব ধরনের ফসল চাষ করা হয়। তবে তাদের অভিযোগ, জমি থেকে বর্ষার পানি সময়মতো নদী ও খাল দিয়ে বাইরে না গেলে ফসল নষ্ট হওয়ার শঙ্কা থাকে। কৃষকরা আশঙ্কা প্রকাশ করেন, পানির সঠিক নিষ্কাশন না হলে ফসল রমলা হয়ে যাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, “আত্রাই নদী ও হরদমা খালে অবৈধ সোতিজাল ও স্থাপনা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে। এসব দখলদার ও জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বাম্পার ফলন সোনালী আঁশেই স্বপ্ন দেখছেন কৃষকরা

গুরুদাসপুরে সাংবাদিকদের সাথেবিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

থাকা-খাওয়ার খোঁটা দেওয়ায় দুই সন্তানসহ ভাবিকে হত্যা করেন নজরুল

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

তাড়াশে চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন

লালপুরে ধানের শীষের পক্ষে বিএনপির শক্তি প্রদর্শন

চলনবিলের বিলসায় শব্দদূষণ ও অশালীন নৃত্য বন্ধে ইউএনও’র নির্দেশ

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

দীর্ঘ বছর পর চলচিত্র হিসেবে সামনে এলো রাজবন্দির জবানবন্দি

নাটোর-৪ ধানের শীষের প্রচারণায় আব্দুল আজিজ “বিএনপি ক্ষমতায় এলে জনগণ থাকবে নিরাপদ”

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুদাসপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়