logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

প্রতিবেদক
Bulbul Bahar
December 12, 2021 6:40 pm
একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

রাজশাহীতে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর ওই নারী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তার নাম ইফতেখার আল-আমিন। তিনি রাজশাহী মেট্রোপলিটনের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। আটক আল-আমিনের স্ত্রীর নাম প্রেয়সী দেওয়ান। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, রোগীর অবস্থা ভালো নয়। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে প্রেয়সী দেওয়ানের দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

আরএমপির বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রেয়সী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশী হেফাজতে রয়েছেন।

আবু সাঈদ ক্রাইম রিপোর্টার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

এই ধরেন ভালো লাগে-ঘোরেতে ঠেলায়

“এই ধরেন ভালো লাগে, ঘোরেতে, ঠেলায়”— একটি সময়ের আয়না

প্রবীণদের জন্য ভালোবাসা-সেবাই আসল সম্পদ: স্বাস্থ্য সচিব”সাইদুর রহমান

গুরুদাসপুরে নিরাপদ দুধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

একটি কিডনির গ্রাম

‘একটি কিডনির গ্রাম’: বাংলাদেশ-ভারত সীমান্তে দারিদ্র্য আর প্রতারণার ফাঁদে অঙ্গপাচার

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ , ভুল অগ্নিসংকেতে আহত ১৮

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত সেনা সার্জেন্ট—অসহায় সন্তানের আর্তনাদ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুরুদাসপুরে কুরআন খতম ও দোয়া

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক