logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

প্রবীণদের জন্য ভালোবাসা-সেবাই আসল সম্পদ: স্বাস্থ্য সচিব”সাইদুর রহমান

প্রতিবেদক
রহমত আলী
August 22, 2025 8:24 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধ.
“আমরা সবাই একদিন বার্ধক্যে পৌঁছাবো। স্বাভাবিক চলাচলে ভাটা পড়বে, সন্তানরা তখন যার যার কর্মে ব্যস্ত থাকবে। সেই অবেলায় টাকা থাকলেও সেবাদানকারীর অভাব অনুভূত হবে। তাই মা-বাবাহারা সন্তান হিসেবে প্রবীণদের সেবার মাধ্যমে বাবা-মাকে খুঁজে নিন। প্রবীণদের সঙ্গে কিছুটা সময় কাটান, তাদের হাত ধরে গল্প করুন। আসার সময় মাথায় হাত বুলিয়ে দোয়া নিয়ে আসবেন, দেখবেন এর চেয়ে প্রশান্তির আর কিছু নেই।”

এমন আবেগঘন কথাগুলো বলেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবা কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত ডায়রেক্টর অব ফরেন এইড অফিসার রাসেদ আল মাইল আল জাবি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্যের রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী ক্যাম্পে স্ত্রীরোগ, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলজি, চক্ষু, চর্ম ও শিশুরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দেন। পাশাপাশি নিবন্ধিত আরও দুই শতাধিক প্রবীণ রোগীকে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সর্বশেষ - শিক্ষা