logo- provat bangla
শুক্রবার, ১৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

কিংবদন্তি মিডিয়ার আয়োজনে বিচারক হিসেবে থাকছেন সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন

প্রতিবেদক
Bsm task
May 15, 2026 4:57 pm

মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার

বিবাহিত নারীদের হারানো স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার আয়োজনে বিচারক হিসেবে থাকছেন দেশের তিন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

গত ১২ মে থেকে রিয়েলিটি শোর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা মাত্র ৫০০ টাকা ফি জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে বাছাইকৃতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। যা পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ট্রফি ও ১০ লাখ টাকা পুরস্কারসহ মিউজিক ভিডিও রেকর্ড করার বিশেষ সুযোগ। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।

আয়োজকদের মতে, অনেক নারী বিয়ের পর সাংসারিক চাপে নিজের ভেতরের শিল্পীসত্তাকে হারিয়ে ফেলেন। তাঁদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যেই ‘বঁধুয়ার গান’ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও নিজস্ব পরিচয় পুনর্গঠনের একটি অনন্য প্রয়াস।

এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

অন্যদিকে রিজিয়া পারভীন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১

সরাইলে মসজিদের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী ময়না আক্তারের শরীরে ধর্ষণের চিহ্ন: মরদেহ উদ্ধার

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের আহবান ইবি ছাত্র ইউনিয়নের

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার

গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

গুরুদাসপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত