logo- provat bangla
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

লালপুরে পূর্ব শত্রুতার জেরে ফাঁকা গুলি বর্ষনের অভিযোগ

প্রতিবেদক
রহমত আলী
February 17, 2026 12:38 pm

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে পূর্ব শত্রতার জের ধরে নাজিম উদ্দিন (৫২) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর আহত ও ফাঁকা গুলি বর্ষনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার নওপাড়া গ্রামে নাজিম উদ্দিন ও আলী হোসেনের পরিবারের

পরিবারের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মিমাংসার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আলী হোসেন তার লোকজন নিয়ে নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় নাজিম উদ্দিন তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় নাজিম উদ্দিনকে উদ্ধারে পরিবারের লোকজন এগিয়ে গেলে তারা ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত নাজিম কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩০) জানান- আলী হোসেন সহ প্রায় ১০জন লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজনসহ তার পিতাকে উদ্ধারে এগিয়ে গেলে ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তার পিতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন বাদী লালপুর থানা অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে গুলির কোন আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পটকা ফুটিয়ে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে পিতার হাতে পুত্র খুন

লালপুরে পিতার হাতে পুত্র খুন

গুরুদাসপুরে মুক্ত আকাশে ফিরল পানকৌরি

গুরুদাসপুরে চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

গুরুদাসপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত-১

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিতে ভিজিএফ এর চাল বিতরন

নাটোর জেলা শাখার কর্মী জাসাস সম্মেলন অনুষ্ঠিত

নাটোর জেলা শাখার কর্মী জাসাস সম্মেলন অনুষ্ঠিত

গুরুদাসপুরে কলেজের বিভাগীয় প্রধান আব্দুর রশিদের অবসর গ্রহণে বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে

সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে হয়রানীর অভিযোগ উঠেছে

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড