logo- provat bangla
সোমবার, ১৮ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

১১টি বাড়ি মেরামতের ঘোষণা, ঘটনাস্থল পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী

প্রতিবেদক
রহমত আলী
February 15, 2026 7:30 pm


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা দেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমান–এর নির্দেশে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধানাইদহ গ্রামের নিরীহ বাসিন্দাদের অন্তত ১১টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থল পরিদর্শনকালে আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘোষণা দেন, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সব ঘর মেরামতের দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী নেবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, “ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর সিদ্দিক, স্থানীয় নেতা মোজাম্মেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তবে নেতৃবৃন্দের সরেজমিন উপস্থিতি ও ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের ঘোষণায় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত