logo- provat bangla
সোমবার, ২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রতিবেদক
রহমত আলী
January 5, 2026 9:17 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নাগরিক বন্ধন গুরুদাসপুরের বিপ্লবী জনগণের উদ্যোগে উপজেলা সদরের শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জুলাই যোদ্ধা রাফিউল আলমের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী ও তরুণ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা “আমি কে তুমি কে—হাদি হাদি”, “আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই”, “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমরা সবাই হাদি হব”, “যুগে যুগে লড়ে যাব”—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
শীত উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা সমাবেশে বক্তব্য রাখেন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তোহা রহমান, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছাত্রী সাদিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলার মাটিতে আর কোনো মায়ের সন্তান যেন হাদীর মতো নির্মম হত্যার শিকার না হয়—এ দাবি জানান তারা।
উল্লেখ্য, ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
টেক্সাসে ভয়াবহ বন্যা

টেক্সাসে ভয়াবহ বন্যা: ১৫ শিশুসহ মৃত ৪৩, নিখোঁজ আরও ২৭ শিশু

গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডশনের আর্থিক সহায়তা প্রদান

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকার অনশন

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ

অনলাইন বন্ধুত্বে মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্র থেকে নাটোরে বন্ধুর বাড়িতে তেরি পারসন

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

লালপুরে পিতার হাতে পুত্র খুন

লালপুরে পিতার হাতে পুত্র খুন

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক