logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রতিবেদক
Bulbul Bahar
July 15, 2025 2:52 pm
সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া নান্নু ভাইরাল হওয়া ভিডিওতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী চারজনের একজন। ভিডিওতে দেখা যায়, ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাত করা হয়। এই নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব জানায়, র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে নান্নুকে গ্রেপ্তার করে, র‌্যাব-১১ এতে সহায়তা করে। বিস্তারিত তথ্য র‌্যাব-১০ পরে জানাবে বলেও জানান র‌্যাব-১১ এর অধিনায়ক।

এর আগে রোববার সকালে ঢাকা ও নেত্রকোণা থেকে সজীব ও রাজীব নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত বুধবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে ডেকে নেয় একদল যুবক। পরে সড়কের পাশেই পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। হত্যার সময় হামলাকারীরা সোহাগকে বিবস্ত্র করে। তার শরীরের ওপর লাফিয়ে আঘাত করতে দেখা যায় কয়েকজনকে। সোহাগ ঘটনাস্থলেই মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং একসময় যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে — মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।

সোহাগ হত্যা মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন তার পরিবার। স্থানীয়দের ধারণা, চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রদের সংঘর্ষে হাতুড়ির হামলা, নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: আব্দুল আজিজ

জেলা গোয়েন্দা শাখা,পাবনার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ও মদ সহ গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা,পাবনার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ও মদ সহ গ্রেফতার

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ইসলামের ২য় খলিফা উমর ইবনে খাত্তাব (রাঃ) এর বংশধর শায়খ হাফিজাহুল্লাহ আর নেই।

লালপুরে পূর্ব শত্রুতার জেরে ফাঁকা গুলি বর্ষনের অভিযোগ

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

দেশের সব স্টেডিয়াম করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা