logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদক
রহমত আলী
December 2, 2025 5:26 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার মধ্যমপাড়ায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুমন সোনার ও তার স্ত্রী নাছরিন নিলাকে আটক করা হয়। সুমন আবু সোনারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুমনের কাছ থেকে ২০০ পিস এবং তার স্ত্রী নাছরিন নিলার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৬-এর ৩৬(১), ১৯(ক) ও ৪১ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আছাদুর রহমান জানান, আটক দম্পতি দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - শিক্ষা