logo- provat bangla
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন

প্রতিবেদক
রহমত আলী
September 6, 2025 11:30 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের জন্য শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
বিশেষভাবে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস রোগীদের খোঁজখবর নিয়ে নিজ হাতে খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফ সাবরিনা ইসলাম তন্দ্রা, ফয়সাল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

খাবার পরিবেশনের সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মাঝে এক আনন্দঘন ও মানবিক পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

খাবার পরিবেশন শেষে ডা. এএসএম আলমাস বলেন, “ঈদুল মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য মানবতার শিক্ষা ও ত্যাগের বার্তা বয়ে আনে। রোগীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রোগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাক, এটাই আমাদের প্রত্যাশা।”

এ আয়োজনে রোগীদের মুখে হাসি ফুটে ওঠে এবং ধর্মীয় এই বিশেষ দিনটি হয়ে ওঠে ভিন্নমাত্রার। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ রোগীদের মানসিকভাবে শক্তি জোগাবে এবং চিকিৎসা গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে সিএনজি পল্টন খেয়ে পড়ে যাওয়ায় মহিলাসহ দুইজন আহত

নাটোরে সিএনজি পল্টন খেয়ে পড়ে যাওয়ায় মহিলাসহ দুইজন আহত

গুরুদাসপুরে ৩ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ , ভুল অগ্নিসংকেতে আহত ১৮

নাটোর-৪ ধানের শীষের প্রচারণায় আব্দুল আজিজ “বিএনপি ক্ষমতায় এলে জনগণ থাকবে নিরাপদ”

দেশের সব স্টেডিয়াম করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা'র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা’র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক