logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

প্রতিবেদক
রহমত আলী
August 27, 2025 6:42 pm

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বছির ফকির (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশি ইমান মাঝিসহ তার নিকট দুই আত্বীয়দের বিরুদ্ধে। এঘটনায় দলু ফকির বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে ঘটে এই ঘটনা।

আহত বছির ফকিরের বড় ভাই দলু ফকির বলেন, আমার সহদর ভাই বছির ফকির নিজ বাড়ী হতে নিজস্ব অটোভ্যান করে তার শ^াশুড়ী রেনুকা বেগমকে নিয়ে কেনাকাটার জন্য চাঁচকৈড় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ছোট ভাইয়ের শ^াশুড়ীর প্রকৃতির ডাক এলে রাস্তার পাশে অবস্থিত ইমান মাঝির বাড়িতে যেতে বলেন। রেনুকা বেগম বিবাদীর বাড়িতে কাউকে না পেয়ে তাদের টয়লেটে যায়। প্রয়োজনীয় কাজ শেষ করে টয়লেট থেকে বের হলে রেনুকা বেগমকে বিবাদীগণ গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে রেনুকা বেগমকে মারধর করে। এসময় রেনুকা বেগম দৌড় দিয়ে জামাই বছির ফকিরের কাছে এসে বিষয়টি জানায়। বছির ফকির এঘটনার প্রতিবাদ জানালে ইমান মাঝি, শরিফুল মাঝি এবং সাগর হোসেন বছির ফকিরকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। প্রশাসনের নিকট এর বিচার দাবি করেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত ইমান মাঝির বক্তব্যের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একাধিক বার ফোন দিলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াাধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
চিকিৎসার জন্য ঢাকায় এসে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

চিকিৎসার জন্য ঢাকায় এসে এক পরিবারে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

জঙ্গীদের হামলায় ওসি মিজান গুলিবিদ্ধ

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

সগুনায় ৯নং ওয়ার্ডের জনসাধারন মোঃ সাজেদুল ইসলাম কে মেম্বার হিসেবে দেখতে চায়

নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ

গুরুদাসপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে অর্থসহ নানা উপকরণ দিলেন ডিসি

ঝিনাইদহের হলিধানীতে এক রাখাল রাজার দাম ১৫ লক্ষ টাকা

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত

গুরুদাসপুরে ইউসিসিএ’র বাজেট অধিবেশন অনুষ্ঠিত