logo- provat bangla
শনিবার, ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের

প্রতিবেদক
রহমত আলী
July 28, 2025 5:57 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে উপজেলার ৩১টি কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী বিভাগের  কিন্ডারগার্টেন সোসাইটির সদস্য সচিব ইয়াকুব আলী, সংগঠনটির নাটোর জেলার সভাপতি এ এইচ এম একরামুল হক, নুর একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা জামীল আহমাদ, নুরানী কিন্ডারগার্টেন পরিচালক মাওলানা আলমগীর হোসেন, মাস্টার একাডেমির পরিচালক মাসুদ রানা, শিক্ষক আলী আশরাফ প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী এর নিকট স্মারকলিপি প্রদান করেন।#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজে ছাত্রদলের ৫ই আগস্ট বিজয় দিবস পালন

তাড়াশে দাঁড়ানো পিকআপ ভ্যানকে ধাক্কা দেয অজ্ঞাত গাড়ি নিহত ২

তাড়াশে দাঁড়ানো পিকআপ ভ্যানকে ধাক্কা দেয অজ্ঞাত গাড়ি নিহত ২

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

গুরুদাসপুরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ

স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ , ভুল অগ্নিসংকেতে আহত ১৮

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সভাপতি রঞ্জু

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন