logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজে ছাত্রদলের ৫ই আগস্ট বিজয় দিবস পালন

প্রতিবেদক
রহমত আলী
August 6, 2025 12:35 am

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী (ছাত্রদল) বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ শাখার উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ই আগস্ট বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এক জমকালো আনন্দ র‍্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজ শাখার সভাপতি মো. তোহা রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ১নং যুগ্ম সম্পাদক রাহাদ শাহ, প্রচার সম্পাদক ইবনুল বাশারসহ শাখার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কলেজ শাখার সভাপতি তোহা রহমান বক্তব্যে বলেন, “৫ই আগস্ট ছাত্রদলের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যে দিনে আমরা আমাদের সংগ্রামী চেতনাকে পুনরুজ্জীবিত করি স্বৈরাচারের সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “যারা সরকারের পেটুয়া বাহিনীর হাতে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

আলোচনা সভার শেষে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সকল প্রকার সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শাখার সকল নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ছিল বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডোমারে ১৮ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, সেনা মোতায়েন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, সেনা মোতায়েন

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি

শোক নয় বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব ও শক্তির ভিত্তিভূমি

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল বাংলাদেশের দিকে!

গুরুদাসপুরে রাস্তা ও ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত