logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বাম্পার ফলন সোনালী আঁশেই স্বপ্ন দেখছেন কৃষকরা

প্রতিবেদক
রহমত আলী
July 23, 2025 1:28 am

রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে পাটের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর বাম্পার ফলন হওয়ায় দামও ভালো পাওয়া গেছে। চলতি বছর ১ হাজার হেক্টর জমিতে পাটচাষ বেশি হয়েছে। শ্রমজীবী মানুষ এবং সারের চাহিদা বাড়লেও পাটচাষে আগ্রহ হারায়নি কৃষকরা। 

সরেজমিনে দেখা যায়- জমির পাটগাছ কাটা, পচানো, শুকানো ও পাটকাঠি সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-শ্রমিকরা। বাম্পার ফলন ও লাভবান হওয়ায় এবার সোনালী আঁশেই স্বপ্ন দেখছেন তারা। তাদের মুখে হাসি ফুটেছে। বর্তমানে নতুন পাটের বাজার দর গড়ে ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা মণ। গতবারের চেয়ে মণে বেড়েছে ১ হাজার টাকা। ফলে স্থানীয় বাজারে ইউরিয়া সারের চাহিদাও বেড়েছে।

উপজেলা কৃষি অফিস জানায়, গত বছর উপজেলায় ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে দেশী ও তোষা জাতের পাট চাষ হয়। যার দাম ছিল ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা মণ। এ বছর ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এবার ১ হাজার হেক্টর জমিতে পাটচাষ হয়েছে বেশি। 

উপজেলার বামনবাড়িয়া গ্রামের কৃষক মতিউর রহমান, বিয়াঘাটের শুকুর আলী, দূর্গাপুরের আকরাম হোসেনসহ অনেকেই জানান, এক বিঘা জমিতে পাটচাষে বাজারজাতকরণ পর্যন্ত ১৩ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি গড়ে ৭/৮ মণ পাট উৎপাদন হয়। প্রতি বিঘায় পাট বিক্রি করে ২০ থেকে ২২ হাজার টাকা পায় কৃষকরা। সেই সাথে পাটকাঠি বিক্রি করেও ২ থেকে ৩ হাজার টাকা আয় করেন কৃষকরা। এবছরে বিল অঞ্চলে পাট পচানোর পানি থাকায় বাড়তি খরচের দুশ্চিন্তা করতে হচ্ছেনা। তাছাড়াও উপজেলার কিছু কিছু অঞ্চলে জমিতে পাট কাটার পর পানি না থাকায় সেগুলো মাঠেই পড়ে আছে। কেউ কেউ বাধ্য হয়ে পুকুরে পাট জাগ দিচ্ছেন। এজন্য কৃষকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম রাফিউল ইসলাম জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় ধানচাষের পাশাপাশি পাটচাষের দিকে ঝুঁকেছেন চাষীরা। পাট কেটে আঁশ এড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্তমান বাজারদর ঠিক থাকলে কৃষকরা লাভবান হবেন।#

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

“প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে মেধার বিকাশ ঘটবে না”-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জিপিএল সিজন-৫”ভাইপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডায়নামিক ওয়ারিয়র্স

গুরুদাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পেশ ইমাম সাদ্দাম হোসেন

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

নর্থ বেঙ্গল সুগার মিলকে আধুনিক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী পুতুল

গুরুদাসপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

ঝিনাইদহের হলিধানীতে এক রাখাল রাজার দাম ১৫ লক্ষ টাকা

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন