logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা আওয়ামীলীগ নেতা জেমস বিরুদ্ধে ধর্ষন মামলা

প্রতিবেদক
Bulbul Bahar
February 17, 2023 3:17 pm
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা আওয়ামীলীগ নেতা জেমস বিরুদ্ধে ধর্ষন মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।এঘটনায় গত ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী কলেজছাত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মোনায়েম তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ইডেন কলেজে অধ্যায়নরত অবস্থায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোনায়েমের সাথে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জেমস তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর লালবাগের রসুলপুর এলাকার একটি বাসাবাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী বর্তমানে পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করে বলেন, ৩০ জানুয়ারি ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা করে জানতে পারে তিনি চার সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিষয়টি মোনায়েমকে অবগত করলে সে বাচ্চা নষ্ট করতে বলে। পরে মোনায়েমের বাবা ও ভাইকে বিষয়টি জানালে তারাও একই কথা বলেন। তিনি আরও বলেন, গত ৪ জানুয়ারি মোনায়েমের সাথে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বিয়ে দেবেন বলে আশ্বাস দেন মোনায়েমের পরিবার। কিন্তু বিয়ে না দিয়ে কৌশলে ৩ ফেব্রুয়ারি অন্য একটি মেয়ের সাথে মোনায়েমের বিয়ে দেন। পরে বিষয়টি জানতে পেরে ৫ ফেব্রুয়ারি তিনি ঢাকার লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোনায়েমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত মোনায়েমের বাবা আব্দুল ওহাব জানান, ঘটনা সম্পূর্ণ মিথ্যা।তার ছেলেকে ফাঁসানোর জন্য চক্রান্তমূলকভাবে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। জেমস বর্তমানে ভারতে রয়েছে বলে জানা তিনি।

ধর্ষন মামলা copy
ধর্ষন মামলা copy 2

এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খোন্দকার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার সত্যতা পেলে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

– মোঃ তৌফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীনবরণ

ইসলামের ২য় খলিফা উমর ইবনে খাত্তাব (রাঃ) এর বংশধর শায়খ হাফিজাহুল্লাহ আর নেই।

গুরুদাসপুরে দুই লাখ টাকার অবৈধ সোতিজাল পুড়িয়ে ধ্বংস

এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

এই করোনা মহামারিতে মেনে চলুন সাস্থ বিধি

অচিরেই চালু হচ্ছে বিটিভির শিক্ষা চ্যানেল

অচিরেই চালু হচ্ছে বিটিভির শিক্ষা চ্যানেল

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

জুলাই পুনর্জাগরণ সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে গুরুদাসপুরে সভা

চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

অনার্স পাশ না করেও বিসিএস পুলিশ ক্যাডারে ১০ম ফয়সাল তানভীর!

ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা