logo- provat bangla
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন- নেতা-কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ

প্রতিবেদক
রহমত আলী
February 15, 2026 7:15 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ উঠেছে। এ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু দাবি করেছেন, ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা তার নেতা-কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও হুমকি প্রদান করছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে লালপুর ও বাগাতীপাড়া এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হয়। ভোটের দিন ইসলামপুরসহ বিভিন্ন স্থানে ভোটারদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলের নামে তার কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। দোকানপাট ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে চাঁদা দাবি করা হচ্ছে। প্রতিদিনই কলস প্রতীকের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।
টিপু দাবি করেন, এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষকে মারধর করে আহত করা হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং নারী-পুরুষ কেউই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। ভয়ের কারণে অসংখ্য মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, গত শনিবার রাতে ওয়ালিয়া এলাকায় প্রতিপক্ষরা আউলিয়ার দোকানে হামলা চালিয়ে তাকে ও তার দুই ছেলেকে গুরুতর আহত করে। এছাড়া বিজয়, শামীম ও ইমরান নামের আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
টিপু আরও বলেন, আউলিয়ার একটি দোকানে আটকা পড়া দুইজনকে প্রশাসন উদ্ধার করলেও পরবর্তীতে একই দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়, যা তিনি ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে ৩৯ জনের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, লালপুর-বাগাতীপাড়া এলাকায় এখনো কলস প্রতীকের নেতাকর্মীসহ নিরীহ ভোটারদের ওপর হামলা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে এসব ঘটনার প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মনজুরুল ইসলাম বিমল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নাটোরে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী বহিষ্কার

নাটোরে আওয়ামী লীগের ২০ নেতাকর্মী বহিষ্কার

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা

নির্মাণে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবেছে রাস্তা, ইটের ওপর বালু ছিটিয়ে শেষ রাস্তার নির্মাণকাজ

পরীক্ষায় নকল সরবরাহ

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ, ছাত্রদল নেতা আটক

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্প

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্প, স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

ব্রেকিং নিউজ:চট্রগ্রামে করোনার ব্যাপক সংক্রামন !

মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও

ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল বাংলাদেশের দিকে!

গুরুদাসপুরে পূজা মণ্ডপে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ ইউএনও

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন