logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

প্রতিবেদক
Bulbul Bahar
February 15, 2022 7:20 pm
নাটোরে ছিনতাই করতে ব্যর্থ হয়ে এক যুবককে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেস্টা

ক্রাইম রিপোর্টার (সাব্বির)

নাটোরে চলন্ত ট্রেনে ছিনতাই করতে ব্যর্থ হয়ে ফয়সাল আহম্মেদ (২০) নামের এক যুবককে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।ফয়সাল আহম্মেদ নড়াইলের হাচলাকালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।নাটোর রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন ছাড়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা এক যাত্রীর কাছ থেকে মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাঁকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। ট্রেনটি চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল আহম্মেদ জানান, মুঠোফোন নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ট্রেন থেকে ফেলে দেয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জরুল আলম জানান, পাথরের ওপর পড়ে যাওয়ায় ফয়সাল আহম্মেদের শরীরে কিছু ফোলা জখম হয়েছে। তবে তা আশঙ্কাজনক নয়।
নাটোর স্টেশনের স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী জানান, সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই যুবককে ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে। ট্রেনের গতি কম ছিল বলে তাঁর তেমন ক্ষতি হয়নি। বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বিভাগকে জানানো হয়েছে। তবে ওই যুবক এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ না দিয়েই হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক

র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

শাহজাদপুের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

সিংড়ায় রইস উদ্দিনের বাড়িতে গেলেন অপু বিশ্বাস

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন

গুরুদাসপুরে ব্যবসায়ীর দোকানে হামলা এবং আহত হয়েছে ৪ জন

গুরুদাসপুরে ধারাবারিষায় স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত

গুরুদাসপুরে ধারাবারিষায় স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

৮৫ বছরের বৃদ্ধ পিতাকে বাড়ী থেকে বের করে দিল বড় ছেলে

৮৫ বছরের বৃদ্ধ পিতাকে বাড়ী থেকে বের করে দিল বড় ছেলে

প্রতিবন্ধী না হয়েও ভাতা তুলছেন সুস্থ-সবল স্বামী-স্ত্রী

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা

তাড়াশের সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরীর উপর অস্ত্রধারী সন্ত্রাসী হামলা