logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মানবিক সেবায় টেন রোজ হেলথ কেয়ারের উদ্যোগে ফ্রি চিকিৎসা

প্রতিবেদক
রহমত আলী
December 5, 2025 2:21 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে তারুণ্যে ভরা একদল মানবিক মানুষের উদ্যোগে গড়ে ওঠা টেন রোজ হেলথ কেয়ার বেসরকারি হাসপাতাল তার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন আয়োজন করেছে। এই ক্যাম্পে হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রো লিভার, গাইনি, মেডিসিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক গোলাম মোস্তফা বলেন, “আমরা প্রতি বছর বিশেষ বিশেষ দিনকে কেন্দ্র করে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

গাইনি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মাহজাবিন মাইশাসহ ডা. মো. রিয়াদ মাসুম বলেন, “টেন রোজ হেলথ কেয়ারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকাবাসী, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

চিকিৎসা নিতে আসা রোগী আফসানা, রমেসা, তানিয়া ও কোবাদসহ অন্তত দশজন বলেন, “খবর পেয়ে আমরা চিকিৎসার জন্য এখানে এসেছি। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সেবা দিচ্ছেন। এভাবে মানসম্মত সেবা অব্যাহত থাকলে আমরা উপকার পাব এবং রোগীরা আস্থার সঙ্গে চিকিৎসা নিতে পারবেন।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

গুরুদাসপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্প

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্প, স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

ডোমারে ১৮ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

সাদিক কায়েম

৩ আগস্ট প্রফেসর ইউনূসের সঙ্গে যোগাযোগের সূচনা করি আমি: সাদিক কায়েম

গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে কলেজ ছাত্রের বিয়ে

গুরুদাসপুরে কলেজ শিক্ষিকাকে কলেজ ছাত্রের বিয়ে

গুরুদাসপুরে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুরের অভিযোগ

জুলাই পুনর্জাগরণ সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে গুরুদাসপুরে সভা

আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : বিএনপি নেতা রঞ্জিত কুমার বহিষ্কার