logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

প্রতিবেদক
Bulbul Bahar
August 27, 2022 11:55 am
আজ জাতীয় কবির ৪৬ তম জন্মদিনঃ

আজ ১২ ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকাল থেকেই শ্রদ্ধা জানাতে জরো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন মাজার প্রাঙ্গনে।
বাঁশরী, (একটি নজরুল চর্চা কেন্দ্র) বিভিন্ন বয়সের অসংখ্য শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রদ্ধা জানায় কবির প্রতি। এক ঝাঁক শিল্পীদের কন্ঠে “মোরা রকই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” গানটি গাইতে গাইতে ব্যানার ফেস্টুন সজ্জিত দল মাজার প্রাঙ্গনে প্রবেশ করে, এরপর ফুল দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো শেষে নিরবতা ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন শ্রদ্ধা জানাতে হাজির হন মাজার প্রাঙ্গনে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এম.পি ও মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব দিপু মনি এম.পি। ওবায়দুল কাদের অন্যায় ও দেশ বিরোধী চক্রদের প্রতিহত করতে নজরুলের অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন।এরপর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসমাইল হোসেন ফুলেল শুভেচ্ছা জানান, এরপর আওয়ামী যুব মহিলা লীগের অপু উকিল,কোহেলি কুদ্দুস মুক্তি সহ অন্যান্য নেত্রীবর্গ, মৎসজীবী লীগ ও ছাত্র লীগ সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান এ সময় কবির সেই “জয় বাংলা” শ্রোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে জনাব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি দল জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের বলেন; নজরুলের সেই বিদ্রোহী চেতনাই এই সরকার হটানোর আমাদের মুল অনুপ্রেরণা।
নজরুল সংগীত শিল্পী শাহ্জামাল সাগর ফ্রিডম নিউজ২৪ ডট কমকে দেয়া সাক্ষাৎকারে বলেন;

“বাংলা ও বাঙালির অস্তিত্ব কাজী নজরুল ইসলাম। তিনি অন্যায়ের বিরুদ্ধে বজ্রশিখা, মানবতার মহান আদর্শ, আমাদের জাতীয় কবি।
কাজী নজরুল ইসলাম আমাদের মেধা-মননে ও দৈনন্দিন জীবনে চিরকাল প্রাসঙ্গিক।
যখন আমারা মহা দূর্যোগে উপনীত হই, শোষিত হই,ভীনদেশীয়ের রক্তচক্ষু আমাদের গ্রাস করতে চায়,আমাদের ভাষা ও সংস্কৃতির উপর এসে পরে কালোথাবা,লাঞ্চিত হয় নারী ও শিশু,হস্তক্ষেপ করা হয় আমাদের ধর্মীয় মূল্যবোধ তখন কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে এসে হাজির হয় মুক্তির বারতা নিয়ে।ঐশী শক্তির নব উন্মাদনা নিয়ে ডাক দেয় “চল অমর সমরে চল ভাঙি কারা জাগায়ে কাননে”।বৈশিক এই সময়ে নজরুল কে আরো আকড়ে ধরতে হবে”।

কবি নজরুল ইন্সটিটিউট, নজরুল একাডেমি,ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল সংগীত শিল্পী পরিষদ সহ বিভিন্ন সংগঠন,কবি,সাহিত্যিক,বুদ্ধিজীবী, সহ সকল শ্রেণি পেশার মানুষ কবিকে শ্রদ্ধা নিবেদন করেন।
-ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
নাট-বল্টু খোলার ঘটনা পরিকল্পিত, ধারণা করছে সিআইডি

নাট-বল্টু খোলার ঘটনা পরিকল্পিত, ধারণা করছে সিআইডি

গুরুদাসপুরে রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্নহত্যা

গুরুদাসপুরে রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্নহত্যা

গুরুদাসপুরে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা

গুরুদাসপুরে ভেজাল খেজুর গুড় কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ টাকা

র‌্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৬০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

গুরুদাসপুরে আওয়ামী লীগের অবৈধ লকডাউন প্রতিহতে স্বেচ্ছাসেবক ও প্রজন্ম দলের শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব

ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব, নিষেধাজ্ঞা শিথিলেও প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

গুরুদাসপুরে কর্দমাক্ত রাস্তা পাকাকরনের দাবি এলাকাবাসীর

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ইকতিয়ার (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক

র‌্যাব ১২এর অভিযানে রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক