logo- provat bangla
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রতিবেদক
রহমত আলী
August 19, 2025 8:37 pm

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলা তোলা, চিকুর মোড়, সুজার মোড়, কুমারখালী খেয়া ঘাট ও ব্রিজঘাট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির ১নং সদস্য মোহাম্মদ আলী, সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারণ সম্পাদক শাহিন কাউসার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

লিফলেট বিতরণ শেষে পথসভায় আব্দুল আজিজ বলেন, “বিনাভোটে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করবে—এই লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

তৃতীয় ধাপে লালপুর বাগাতিপাড়ার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় ৮ জনের মৃত্যু!

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন

ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার অনুষ্ঠান

গুরুদাসপুরে ৫৭ জন আটক, মুচলেকায় ৫০ জনের মুক্তি, ৭ জন কারাগারে প্রেরণ

প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি ফেলে পালালো চোর

প্রাইভেটকারে করে গরু চুরি, গাড়ি রেখে পালাল চোর