logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

প্রতিবেদক
Bulbul Bahar
July 26, 2021 6:19 pm
চলনবিলের সবচেয়ে ছোট গ্রাম কোনটি?

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ের তরণীপুর মৌজায় অবস্থিত চলনবিলের মাঝখানে ছোট একটি গ্রাম তরণীপুর। হাটিকুমরুল(সিরাজগঞ্জ)-বনপাড়া(নাটোর) হাইওয়ে সংলগ্ন ৯ নং ব্রিজ থেকে দুই শত গজ দক্ষিণে গ্রামটি অবস্থিত।তরণীপুর গ্রামের প্রবীন রহমত আলী সরদার জানান, তরণী বা নৌকাযোগে সদা সর্বদা যোগাযোগ রক্ষা করতে হয়, এ কারণেই গ্রামটির নাম তরণীপুর রাখা হয়েছে।এ গ্রাম বছরের বেশির সময় চারদিকে পানি বেষ্টিত থাকে। পুকুর বেষ্টিত গ্রামটির সীমানা দুই একরের মতো৷পার্শবর্তি গ্রামের মোঃ জহুরুল ইসলাম মাষ্টার জানান, ব্রিটিশ শাসনামল এর পূর্ব থেকে এখানে বিলের প্রান্তিক মানুষ বসবাস শুরু করে।ভারতীয় উপমহাদেশ বিভক্ত(ভারত-পাকিস্তান) হওয়ার পর পর ই নানা জটিলতার কারণে এ গ্রামের বাসিন্দারা উক্ত গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী হামকুড়িয়া গ্রামের খানপাড়ায় বসবাস শুরু করেন ।

১৯৭১ সালে স্বাধীনতার পর পর কিছু চোর-ডাকাত গ্রামটিকে তাদের আস্তানা হিসেবে ব্যবহার করে।চলনবিলের ডাকাতি করা মাল, সম্পদ লুন্ঠন করে ঐ গ্রামের জঙ্গলেে বসে ভাগ বাটোয়ারা করে নিত। সে সময় ডাকাতের চর নামে পরিচিত ছিল জায়গাটি৷স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলায় স্থিতিশীলতা ফিরে আসলে, গ্রামটিতে আর চোর ডাকাতের খোঁজ পাওয়া যায় না।১৯৯০ সালের দিকে তয়জাল সরদার নামে এক ব্যক্তি তার সন্তানাদি নিয়ে তাদের বাপ-দাদার ভিটায় (ঐ গ্রামে) সাহস করে বসবাস শুরু করেন।গ্রামের বর্তমান জনসংখ্যা ৪০/৪৫ জন।বর্তমানে গ্রামটিতে বিদ্যুৎ আছে। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নাই।গ্রামটির সবাই কৃষিকাজ করে।বর্ষাকালে মৎস শিকার তাদের আয়ের প্রধান উৎস।

গ্রামটিতে কোনো বিদ্যালয় না থাকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা আশেপাশের প্রায় তিন/চার কিলোমিটার দূরবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয়, যা শিশু বিকাশের অন্তরায়।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়া ছাত্র/ছাত্রী হামকুড়িয়া হাইস্কুল, নাদোসৈয়দপুর হাইস্কুল এবং দোবিলা কলেজ ও গুরুদাসপুর কলেজে যেতে হয় কষ্ট করে৷।রাস্তাঘাট থাকলে, গ্রামের মানুষের জীবনযাপন এর মান অন্ততঃ চলনসই হতো।

-এ এইচ খোকন চলনবিল প্রতিনিধি

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চলনবিলে অভিযানে মাদকসেবী দণ্ডিত, সাউন্ডবক্স জব্দ

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ঘোষণা করা হল "পুসান" এর "কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি

ঘোষণা করা হল “পুসান” এর “কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি

গুরুদাসপুরে জনতার হাতে ছিনতাইকারী আটক

গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার

গুরুদাসপুরে মহিলা মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে অভিযান

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

জার্মানি–হাঙ্গেরি ম্যাচের আগে ‘রংধনু’ ছায়া

ঘুষের টাকা কুরিয়ার করে ডিআইজি প্রিজন্স বরখাস্ত হলেন

ঘুষের টাকা কুরিয়ার করে ডিআইজি প্রিজন্স বরখাস্ত হলেন

অজুরত বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা

অজুরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার