logo- provat bangla
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

আজ বিশ্ব মা দিবস

প্রতিবেদক
Bsm task
May 10, 2026 5:39 pm

মোঃ তৌফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার

মা শব্দটি ছোট হলেও এর চেয়ে গুরুত্ববহ ও আপন শব্দ পৃথিবীতে আর নেই। জন্মের পর মানুষের মুখে এ শব্দই বেশি উচ্চারিত হয়। আজ ১০ মে বিশ্ব মা দিবস। দিনটিতে মায়ের জন্য বিশেষ কিছু করেন সন্তান, তাকে ধন্যবাদ জানান, প্রকাশ করেন মায়ের প্রতি ভালোবাসা। 

যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা দিন কিংবা দিবসের প্রয়োজন হয় না। তারপরও যেহেতু এই দিনকে মায়েদের অবদান স্বীকৃতির দিন হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এদিনে মায়েদের প্রতি একটু বেশিই ভালোবাসা প্রকাশ করে থাকেন অনেকে।  
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক নানা আয়োজন করা হয়েছে। কেউ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ উপহার দিচ্ছেন, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করছেন।
 
মা শুধু একজন অভিভাবক নন, সন্তানের প্রথম শিক্ষক, আশ্রয় ও সবচেয়ে নিরাপদ জায়গা। জন্মের পর থেকে সন্তানের বেড়ে ওঠা, শিক্ষা, মূল্যবোধ ও জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদান অনস্বীকার্য। তাই মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন না হলেও, বিশ্ব মা দিবস সেই অনুভূতিকে আরও বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়।

বিশ্ব মা দিবসের ইতিহাসও বেশ পুরোনো। ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।
 
পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়ে আসছে।
 
বর্তমানে দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মায়ের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশের প্রতীক হয়ে উঠেছে। তবে শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিনেই মায়ের প্রতি যত্ন, সম্মান ও ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন।
 
তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। তাই বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন, সন্তান হিসেবে এই যেন হয় সবার প্রত্যাশা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

কার্যালয়ে বসে আয়েশ করে মাদক সেবন করছিলেন নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক

কার্যালয়ে বসে আয়েশ করে মাদক সেবন করছিলেন নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক

নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাটোরে পাযু পথে লুকিয়ে ১০ লাখ টাকার হেরোইন পাচরকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

নাটোরের নলডাঙ্গায় গলায় রশি পেঁচিয়ে লাকি বেগম(৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যা

নাটোরের নলডাঙ্গায় গলায় রশি পেঁচিয়ে লাকি বেগম(৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যা

তাড়াশের নাদোসৈয়দপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট নিক্ষেপ

তাড়াশের নাদোসৈয়দপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট নিক্ষেপ

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী র‍্যাবের হাতে আটক

গুরুদাসপুরে মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ দাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ