logo- provat bangla
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে মাদকের আস্তানায় পুলিশের হানা, গ্রেপ্তার ৫

প্রতিবেদক
রহমত আলী
April 24, 2026 1:37 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি দল মহারাজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মো. শুভ ইসলামের শোবার ঘরে ইয়াবা কেনাবেচা চলাকালে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহারাজপুর গ্রামের মো. শুভ ইসলাম (২২), মো. রাব্বি হোসেন, ধানুড়া গ্রামের মো. হাসিবুল ইসলাম (২১), একই গ্রামের মেহেদী হাসান এবং ঝাউপাড়া গ্রামের মো. বানী মোল্লা।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২০ দশমিক ৪ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
এ ঘটনায় গুরুদাসপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনজুরুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই পুনর্জাগরণ সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে গুরুদাসপুরে সভা

একটি কিডনির গ্রাম

‘একটি কিডনির গ্রাম’: বাংলাদেশ-ভারত সীমান্তে দারিদ্র্য আর প্রতারণার ফাঁদে অঙ্গপাচার

গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

গুরুদাসপুরে জেন্ডারবৈষম্য দূরীকরণে আলোচনা সভা

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরের কাছিকাটার আক্কাস মোড়ে একজনকে হত্যার চেস্টা, গ্রেফতার ৫ জন

গুরুদাসপুরে মাদ্রাসার জমি দখল চেষ্টার অভিযোগ দাতার বিরুদ্ধে

সকালের মধ্যেই ১১ জেলায় হতে পারে ঝড় টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

সকালের মধ্যেই ১১ জেলায় হতে পারে ঝড়, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

উপচারের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে সাংবাদিক জুলুর লিগ্যাল নোটিশ

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

‘দেউলিয়া করছে দেশকে’, বললেন মাস্ক—চালু করলেন নিজস্ব দল

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

রাজশাহীর এক সময়ের আলোচিত এসআই নাছির চাকরি হারালেন

গণসংযোগে পুতুলের উন্নয়ন বার্তা, ভোটারদের মাঝে বাড়ছে সাড়া