logo- provat bangla
রবিবার, ২২ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুদাসপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

প্রতিবেদক
রহমত আলী
January 26, 2026 7:40 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি ও সামগ্রিক পরিবেশ নিয়ে নাটোরের গুরুদাসপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফাহমিদা আফরোজ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুদাসপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন ও সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য, নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্য সংগ্রহে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, আলী আককাছ,

দিল মোহাম্মদ, সাজেদুর রহমান, রাশিদুল ইসলাম, মিজানুর রহমান ও আব্দুস সালাম নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণা, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গুরুদাসপুর উপজেলার ৬৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাঁচজন ম্যাজিস্ট্রেট এবং দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন ইউএনও।
সভায় উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা একমত পোষণ করে বলেন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা রতন সাহা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরের জনসভায় দুলু“ধানের শীষকে বিজয়ী করে বিপক্ষের অপশক্তিকে সমুচিন শিক্ষা দিতে চাই”

ধর্ষণে নজিরবিহীন রেকর্ড ১০০ দিনেই শিকার ৩৯৬ নারী ও শিশু, নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

আমরা একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই নতুন প্রজন্মের জন্য- ব্যারিস্টার পুতুল

গুরুদাসপুরে পূজা মণ্ডপে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ ইউএনও

নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির মতবিনিময় সভা

শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের ফাঁসির দাবি

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

নাটোরের চলনবিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা মাদক সেবন ও দেহ ব্যবসা

বাল্যবিয়ে দেওয়ায় গুরুদাসপুরে কাজী আব্দুললতিফের ৬ মাসের জেল