logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

আব্দুল হাকিমের সঙ্গে গুরুদাসপুরের তরুণদের সরাসরি প্রশ্নোত্তর সভা

প্রতিবেদক
রহমত আলী
December 11, 2025 8:30 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

 “তরুনদের প্রথম ভোট ন্যায়-ইনসাফের পক্ষে হোক,তরুণদের প্রথম ভোট দাড়ি-পাল্লার পক্ষে হোক” শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি হয়ে তাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদরাসা মাঠে লেখক মুঞ্জুরুল হাসান ও ডাক্তার রাশিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় তরুণদের প্রশ্নের মুখোমুখি করা হয় মাওলানা আব্দুল হাকিমকে। ‘তরুণদের মুখোমুখি আব্দুল হাকিম’ শিরোনামে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ গৃহীনি, শ্রমজীবি নানা শ্রেনী পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থী খালিদ হাসান,রেফাত মোল্লা, সুমাইয়া খাতুন, কাওছার আলী, সিনথিয়া খাতুন,রজব আলী, সিয়াম সরকার, শাকিব আহম্মেদ, তাহিরা খাতুন, মারুফ হোসাইন ও গৃহবধু স্বপ্না রানী নানা প্রশ্নের সম্মুখিন করেন আব্দুল হাকিমকে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষার বিকাশ, শিক্ষার অনুকুল পরিবেশ, শিশু শ্রম, নিরাপত্তা,পর্যটন কেন্দ্র স্থাপন, সুদমুক্ত ঋণ, কৃষি ও কৃষকদের উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ও মেধার বিকাশ, রাস্তা-ঘাটের উন্নয়ন, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা,মাদক ও দুর্নীতিসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে সংসদ সদস্য প্রার্থীর জবাব জানতে চান।
আব্দুল হাকিম আধুনিক নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিনির্মানে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন,তিনি ও তার সংগঠনের কেউ কোন অপকর্মের সাথে সংশ্লিষ্ঠ নয়। তিনি বলেন,কৃষি নির্ভর এ দুই উপজেলায় কৃষক ও কৃষির উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি,কৃষি বিশ^বিদ্যালও এবং নাটোরে চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের নানা পরিকল্পনা রয়েছে তার।
এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান,শিক্ষার্থীদের মেধার মুল্যায়নের মাধ্যমে ঘুষছাড়া চাকরীর ব্যবস্থা,বেকার সমস্যার সমাধান,শিল্প কলকারখানা স্থাপন,গ্যাসের ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টি,তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন,বৈদেশিক কর্মসংস্থার সৃষ্টিতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা আশা করেন, আগামী দিনের গুরুদাসপুর হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী যেখানে তরুণরা হবে পরিবর্তনের প্রধান নিয়ামক।
অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ-তরুনীছাড়াও সচেতন যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
চৌহালীতে দলীয় সিদ্ধান্ত বাহিরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ আওয়ামীলীগ নেতা বহিস্কার

চৌহালীতে দলীয় সিদ্ধান্ত বাহিরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ আওয়ামীলীগ নেতা বহিস্কার

বনপাড়া বাজারে জামায়াত–১০ দলীয় জোটের গণজোয়ার, দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আব্দুল হাকিম

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

আমি এখন সবার’গুরুদাসপুরে পৌঁছে এমপি আব্দুল আজিজের অঙ্গীকার

মানুষ এখন পরিবর্তন চায়- সেই পরিবর্তন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে -পুতুল

গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ৩৩ পিচ ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয় মিছিলের মধ্য দিয়ে ইয়াকুব আলী মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীনবরণ

আব্দুল আজিজকে হামলার প্রতিবাদে গুরুদাসপুরে বিশাল মশাল মিছিল

আব্দুল আজিজকে হামলার প্রতিবাদে গুরুদাসপুরে বিশাল মশাল মিছিল

জিপিএল সিজন-৫”ভাইপার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ডায়নামিক ওয়ারিয়র্স