logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
রহমত আলী
November 3, 2025 2:27 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে প্রতিপক্ষ রেজাউল মহরীসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কাওসার সরকারসহ তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জুমাইনগর সিরাজ মিকারের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী কাওসার সরকার বলেন, রেজাউল মহরী ও তাদের ভাইয়েরা দীর্ঘ দিন ধরে তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। এখন তারা ভাড়া না দিয়ে তাদের বিরুদ্ধেই মিথ্যা দোকান দখল ও লুটপাটের অভিযোগ দিচ্ছেন। মিথ্যা অভিযোগ ও লুটপাটের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজাউল মহরীসহ তাদের ভাইয়েরা। ভুক্তভোগী কাওসার সরকার রেজাউল মহরী ও তাদের ভাইদের বিচার দাবি করেন।
এবিষয়ে রেজাউল মহরী বলেন, ওই দোকান আমাদের জমিতে। গতকাল রাতে কাওসারসহ তাদের সহযোগিরা দোকানঘর দখলের চেষ্টা করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে সেটা মিথ্যা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে কারখানার পরিত্যক্ত তুলা

গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে কারখানার পরিত্যক্ত তুলা

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

অত্যন্ত নিরিবিলি পরিবেশে চলছে ভোট গ্রহণ

অত্যন্ত নিরিবিলি পরিবেশে চলছে ভোট গ্রহণ

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে সেবা ব্যহত

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে সেবা ব্যহত

লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস

লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা'র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা’র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

চলনবিলের বিলসায় শব্দদূষণ ও অশালীন নৃত্য বন্ধে ইউএনও’র নির্দেশ

গুরুদাসপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত-১

তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

জেলা গোয়েন্দা শাখা,পাবনার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ও মদ সহ গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা,পাবনার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ইয়াবা ও মদ সহ গ্রেফতার