logo- provat bangla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুর থানার ওসি পরিবর্তন

প্রতিবেদক
রহমত আলী
September 20, 2025 10:10 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে বদলি করা হয়েছে। তাকে নাটোর পুলিশ অফিসের অপরাধ শাখায় সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন ওসি হিসেবে গুরুদাসপুর থানায় যোগ দিচ্ছেন মো. দুলাল হোসেন। তিনি এর আগে নাটোর সদর কোর্টে কোর্ট পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মেধা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সুনাম অর্জন করেছেন বলে জানা গেছে।

থানার ওসি পরিবর্তনের খবরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ওসির ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, নতুন ওসি মো. দুলাল হোসেন দায়িত্ব গ্রহণের পর এলাকায় আইনশৃঙ্খলা আরও সুসংহত হবে এবং জনসাধারণ থানায় সহজে সেবা পাবেন।

স্থানীয় সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা মনে করছেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে নতুন ওসির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে অভিজ্ঞতার কারণে তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত