logo- provat bangla
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

গুরুদাসপুরে পৌর বিএনপি’র মতবিনিময় সভা

প্রতিবেদক
রহমত আলী
August 31, 2025 2:42 am

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর ঘোষিত বনাঢ্য র‍্যালিকে সফল করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র ও নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য মশিউর রহমান বাবলুর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের প্রতীকী সমাবেশে পরিণত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বাবলু বলেন, “বিএনপি জনগণের দল। এ দল বারবার দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী ৩ সেপ্টেম্বরের র‍্যালি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের নিরদেশনা প্রদান করেন। 

এ সভায় নেতাকর্মীরা র‍্যালি সফল করার জন্য করণীয় নির্ধারণ করেন এবং সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী প্রতারক স্বাধীনের বিরুদ্ধে গুরুদাসপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের নব-গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

তাড়াশে অজ্ঞাত এক নারী পাগলী জন্ম দিল পুত্র সন্তান বাবার পরিচয় নাই

তাড়াশে অজ্ঞাত এক নারী পাগলী জন্ম দিল পুত্র সন্তান বাবার পরিচয় নাই

গণধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

থাকা-খাওয়ার খোঁটা দেওয়ায় দুই সন্তানসহ ভাবিকে হত্যা করেন নজরুল

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ ০১ জনকে আটক করেছে র‍্যাব

এবং সে – রিফাত তালুকদার

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা'র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

তাড়াশে সবুজপাড়ায় আঃ আজিজ মুক্তা’র বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

গুরুদাসপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু-১