logo- provat bangla
বুধবার, ৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

চলনবিলের বিলসায় শব্দদূষণ ও অশালীন নৃত্য বন্ধে ইউএনও’র নির্দেশ

প্রতিবেদক
রহমত আলী
August 23, 2025 10:56 am

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 

চলনবিলের অপার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র নাটোরের গুরুদাসপুরের বিলসা সহ আশপাশে উচ্চ শব্দদূষণ ও দৃষ্টিকটু নৃত্য পরিবেশনা বন্ধে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে জানান. চলনবিলের অপার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র বিলসা ও আশপাশের এলাকায় উচ্চ শব্দদূষণ সৃষ্টি করে এমন কার্যক্রম এবং দৃষ্টিকটু নৃত্য পরিবেশনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

একই সঙ্গে জনপ্রিয় ‘মা জননী’ সেতুর ওপর কোনো প্রকার দোকান বসানো বা যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেন তিনি।

ইউএনও ফাহমিদা আফরোজ স্পষ্ট করে জানিয়েছেন, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় পর্যটনপ্রেমী নাজমুল হক ও সচেতন মহল ইউএনও’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, চলনবিলের সৌন্দর্য ও শান্ত পরিবেশ ধরে রাখতে এ ধরনের উদ্যোগ জরুরি ছিল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
তাড়াশে ইউপি নির্বাচনে সগুনায় নোকার মাঝি হয়েছেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী

তাড়াশে ইউপি নির্বাচনে সগুনায় নোকার মাঝি হয়েছেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী

বড়াইগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু!

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেল্পারের মৃত্যু-১

করোনায় মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

রেলওয়ে কর্মচারীকে হত্যা করল আরেক রেলওয়ে কর্মচারী হত্যাকারী আটক

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘মব জাস্টিস’ প্রতিরোধে গুরুদাসপুরে আলোচনা

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কেমাইক্রো-ট্রাক সংঘর্ষ, নিহত ৬

চলনবিলের বিলসায় শব্দদূষণ ও অশালীন নৃত্য বন্ধে ইউএনও’র নির্দেশ