logo- provat bangla
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

চলনবিল রক্ষার্থে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থানান্তরের দাবী

প্রতিবেদক
রহমত আলী
August 13, 2025 7:11 pm

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

চলনবিল রক্ষায় প্রস্তাবিত বুড়ি পোতাজিয়া থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিকল্প জায়গায় স্থানান্তরের দাবী জানিয়েছে চলনবিল রক্ষা আন্দোলন। বুধবার বিকেল ৫টায় গুরুদাসপুরের চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই দাবী করেন আন্দোলনের নেতৃবৃন্দরা।

চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, গুরুদাসপুর সাখার চলনবিল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বড়াল ও নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য রোকসানা আক্তার লিপি, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংবাদিক জালাল উদ্দিন, শহীদুল ইসলাম, ডা. এসএম আতিকুল আলম।

বক্তারা বলেন, ‘‘চলনবিল রক্ষার্থে বুড়ি পোতাজিয়া স্থানের পরিবর্তে অন্য কোনো জায়গায় বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ও চাই, চলনবিলও চাই।’’

জানা যায়- চলনবিলে পদ্মা, আত্রাই, বড়ালসহ ৪৭টি নদী, ১৬৩টি বিল, ৩০০টির বেশি ক্যানেলসহ লক্ষাধিক পুকুরের জলরাশি প্রবাহিত হওয়ার একমাত্র পতিতমুখ বুড়ি পোতাজিয়া। সিরাজগঞ্জের শাহাজাদপুরে বুড়ি পোতাজিয়ায় ওই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বালু ফেলে ভরাট করা হয়েছে নদী। আবার ছোট স্লইচগেটের কারণে সংকুচিত হয়েছে গোহালা নদী। এর ফলে পানি প্রবাহ কমে বাঘাবাড়ি নৌবন্দরও সংকটে পড়বে। এতে হাজার বর্গকিলোমিটারের চলনবিল জলাবদ্ধতাসহ নানারকম বিপর্যয়ের মুখে পড়বে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণে নজিরবিহীন রেকর্ড ১০০ দিনেই শিকার ৩৯৬ নারী ও শিশু, নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে

গুরুদাসপুরে যুবদল নেতার উদ্যোগে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে অর্থসহ নানা উপকরণ দিলেন ডিসি

গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল, এক পরীক্ষার্থী বহিষ্কার

গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: এসআইয়ের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী!

সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

সিংড়ায় ইউনিয়ন নির্বাচনে ৮ জন নৌকা ও ৪ সতন্ত্র বিজয়ী

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন

নিজের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন ডা. আলমাস